
দেশের শীর্ষ স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র চট্টগ্রামে ব্রাঞ্চ ম্যানেজার বার্ষিক সমন্বয় সভা সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার নাছির উদ্দীনের সভাপতিত্বে চট্রগ্রামের ষ্টেশন রোডস্থ হোটেল দ্যা এলিনার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশার কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিরাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশা চট্রগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক জনাব এম এম নফিজ মাহমুদ।
চট্রগ্রামের ৩৩টি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের অংশগ্রহণে সভায় এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো:সিরাজুল ইসলাম ২০২৫ইং সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের খাতভিত্তিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ২০২৬সালের জুন পযন্ত সংস্থার কর্মপরিকল্পনা নিয়ে সভায় অংশগ্রহনকারী সকল ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন,আগামী দিনে সংস্থার কর্মসূচী বাস্তবায়নে চ্যালেন্জ মোকাবেলায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং যার যার অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফজলে আজিম,শফিকুল করিম সরকার,শরীফ উদ্দিন আহমদ,এবিএম নেয়ামত উল্ল্যা,বাপন পাল,মুনির হোসেন,আইটি বিভাগের তাপস তালুকদার এবং অডিটর আশ্রাফুজ্জামান প্রমুখ।