
দেশের শীর্ষ স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র চট্টগ্রামে ব্রাঞ্চ ম্যানেজার বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।ডিষ্ট্রিক্ট ম্যানেজার মনিরউজ্জামানের সভাপতিত্বে চট্রগ্রামের ষ্টেশন রোডস্থ হোটেল দ্যা এলিনার কনফারেন্স রুমে আজ এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আশার কেন্দ্রীয় কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিরাজুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশা চট্রগ্রাম বিভাগের সিনিয়র অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক সাইদুল ইসলাম চৌধুরী।
চট্রগ্রামের ৩৩টি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারের অংশগ্রহণে সভায় এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিরাজুল ইসলাম ২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের খাতভিত্তিক বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং ২৬ সালের জুন পর্যন্ত সংস্থার কর্মপরিকল্পনা নিয়ে সভায় অংশগ্রহনকারী সকল ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মত বিনিময় করেন।
এসময় তিনি বলেন,আগামী দিনে সংস্থার কর্মসূচী বাস্তবায়নে চ্যালেন্জ মোকাবেলায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং যার যার অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র রিজিওনাল ম্যানেজার রেজাউল মামুন শিবলী,হুমায়ুন কবির,জহির উদ্দিন,তপন চাকমা,রনজিত মজুমদার,মুজিবুর রহমান,আইটি বিভাগের খালেদ খাঁন,শিক্ষা অফিসার,অডিটর প্রমুখ।
উল্লেখ্য যে,দারিদ্র্য বিমোচন কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে আশা ৪১,৪৩৬ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে এবং প্রায় ৭০ লাখ সদস্য এই কার্যক্রমের আওতায় আসবে।আশার ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত হয়।
এছাড়াও সভায় একই অর্থবছরে উদ্বৃত্ত আয় থেকে সংস্থার সিএসআর খাতে ১৭৫.৩৩ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত হয়।যার মধ্যে রয়েছে শিক্ষা,স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি,স্যানিটেশন,শিক্ষাবৃত্তি,দুর্যোগপীড়িত মানুষের সহায়তা,শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।