তিন মাস পর কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর।

0 ৯০০,০০৫

দীর্ঘ তিন মাস কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করলেন সাংবাদিক আনিস আলমগীর।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।এসময় তিনি সাদা একটি প্রাইভেটকারে চড়ে কারা ফটক দিয়ে বের হয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।তিনি বলেন,জামিনের কাগজ পত্র গতকাল রাতে কারাগারে এসে পৌছালে তা যাচাই বাছাই শেষে আজ দুপুর আড়াইটার দিকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাঁকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

পরে গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার ১১ মার্চ তিনি এই মামলায় জামিন পান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!