ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান।

0 ৯০০,০০৩

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নে ঈদ উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান থাকায় এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(১২ মার্চ)সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণকালে বিষয়টি জানাজানি হয়।

সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের ৪ হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।বিতরণের সময় দেখা যায়, চালের বস্তাগুলোতে লেখা রয়েছে— ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় এমন স্লোগান দেখে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। চালের বস্তায় এ স্লোগান থাকায় বিতরণকাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।

বিষয়টি নিয়ে উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান জানান,গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা রয়েছে।এরপরও দু-একটি বস্তায় চোখের অগোচরে পূর্বের নাম থেকে যেতে পারে।এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

অন্যদিকে,কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রাহাত উজ-জামান জানান,বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।খাদ্য কর্মকর্তা ও ওসিলএসডির (OC-LSD)সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিতর্ক এড়াতে বর্তমানে বিতরণ কেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!