ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স।

0 ৭০০,০০৩

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতে এবার সরাসরি যুক্ত হলো ফ্রান্স।ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)সদস্য রাষ্ট্র সাইপ্রাসে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে ভূমধ্যসাগরে শক্তিশালী পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।মঙ্গলবার(৩ মার্চ)টেলিভিশনে দেওয়া এক ভাষণে ম্যাক্রোঁ এ নির্দেশ দেন।

তিনি জানান,গত ২ মার্চ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে।

সাইপ্রাস ইইউ’র সদস্য হওয়ায় জোটের নিরাপত্তা সনদ অনুযায়ী তাদের সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইতোমধ্যে রণতরীটি বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি এ সংঘাতে ফ্রান্সের অংশ নেওয়াকে মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!