সন্দ্বীপে খামিস বিন সাইফানের উদ্যোগে হিফজুল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত।

0 ১,০০০,০২৯

সন্দ্বীপে খামিস বিন সাইফানের উদ্যোগে হিফজুল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতা সন্দ্বীপ উপজেলার আসহাবে সুফ্ফা তাহফিজুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় সন্দ্বীপের বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৭টি প্রতিষ্ঠানের ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কোরআনের শুদ্ধ তিলাওয়াত ও হিফজে পারদর্শিতা যাচাইয়ের মাধ্যমে বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১২ হাজার টাকা,দ্বিতীয় স্থান অধিকারীকে ৮ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,এ ধরনের কোরআনভিত্তিক আয়োজন নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলবে এবং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ দিদারুল আলম।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!