
চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা’র সাথে সন্দ্বীপের উড়িরচর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্দ্বীপ উপজেলা যুবদলের আহবায়ক নিঝুম খানের সঞ্চালনায় ও উড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আবুল কাসেম,জাহাঙ্গীর আলম, কবির হোসেন শফিকুল আলম।
এছাড়া আরো বক্তব্য রাখেন,সন্দ্বীপ ও পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার,যুগ্ম আহবায়ক এসএম মাহবুবুল আলম শিমুল,নাজিম উদ্দীন কমিশনারসহ সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এমএ আজীজ,সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আফছার,সদস্য সচিব মনিরুল ইসলাম মাহি,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু ও ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম,পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আবুল হাসান ফয়সাল, উড়ীরচর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাবেদ,সদস্য সচিব ইউনুস খান পয়েল।
বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আহবায়ক সদস্য সচিব বৃন্দ,বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উরির চর ইউনিয়নের জনগণের মাঝে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা।এছাড়া বিএনপি ক্ষমতায় আসলে সন্দ্বীপের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে মোস্তফা কামাল পাশাকে নির্বাচিত করার আহবান জানান।