
আকবরশাহ থানা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় শীর্ষক তারুণ্যের ভাবনা ও সাধারণ ছাত্র সমাবেশ।
গত ২৪শে জানুয়ারী ২০২৬ শনিবার বিকাল ৩ টায় কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আকবরশাহ থানা ছাত্রশিবির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক গবেষক, ক্যারিয়ার এক্সপার্ট ড.আহসান হাবীব ইমরোজ।
এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের ১০ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি মো.রাকিবুল ইসলাম, আকবরশাহ থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম প্রমূখ।