সন্দ্বীপে নির্মূলে প্রয়োজনে ‘ডক স্কোয়ার্ড’ দিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে-এমপি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

0 ১,০০০,০০৫

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সন্দ্বীপ প্রেস ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সন্দ্বীপ বে ভিউ গার্ডেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনের নবনির্বাচিত সাংসদ মোস্তফা কামাল পাশা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তফা কামাল পাশা বলেন,সন্দ্বীপে মাদক নির্মূল তাঁর নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার।প্রয়োজনে মাদক নির্মূলে ‘ডক স্কোয়ার্ড’ দিয়ে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন,ঘাটে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর প্রচেষ্টায় আনা ফেরি ও সি-ট্রাক চলাচল সচল রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা,বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহেদ নূর।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত নেতা মুহাম্মদ আলাউদ্দিন শিকদার বলেন,নির্বাচনের পর ঘাটে স্পিডবোট ভাড়া বাড়ানোর চেষ্টা চলছে।একটি ঘাটে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার ঘোষণা এসেছে,যা অযৌক্তিক।

তিনি আরো বলেন,গণআন্দোলনের মাধ্যমে ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণ করা হয়েছে।প্রায় সাড়ে চার লাখ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত বহাল রাখতে সাংসদের হস্তক্ষেপ কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা ইসমাইল এবং জামায়াতে ইসলামীর সন্দ্বীপ উপজেলা আমীর সিরাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংবাদিক ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!