মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াজেদ।
এসময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যাপক মুহাম্মদ শামসুল কবীর শামীম,সদস্য সচিব ফোরকান উদ্দীন রিজভী,সদস্য যথাক্রমে ইন্জিনিয়ার মোমেন,মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার,আবু হায়দার,আলাউদ্দিন আলী,সাইফুল ইসলাম,ফিরোজ খাঁন সবুজ,মাকসুদের রহমান পারভেজ,অপু ইব্রাহিম।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন কমিটির আহবায়ক রাজিবুল আহসান সুমন।
আহবায়ক কমিটির সদস্য সচিব ফোরকান উদ্দীন রিজভী প্রাক্তন ছাত্র পরিষদকে আরো গতিশীল করার জন্য পুণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।এসময় উপস্তিত সদস্যগণ সভাপতির জন্য সাত জনের নাম প্রস্তাব করেন।
উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পুণাঙ্গ কমিটি গঠন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়।
উক্ত সার্চ কমিটির সদস্যরা হলেন আবদুল ওয়াজেদ,আবু হায়দার,ইন্জিনিয়ার মোমেন,আলাউদ্দিন আলী,মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার।
উক্ত সার্চ কমিটিকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করে আগামী ১মাসের মধ্যে একটা পুণাঙ্গ কমিটি গঠন করে আহবায়ক কমিটিকে জমা দিতে বলা হয়।